সোমবার সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় ও বৃষ্টির প্রভাব পড়ে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একাধিক এলাকায় প্রবল ঝড়ে রাস্তার উপর বড় বড় গাছ ভেঙে পড়ায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি এলাকাবাসী ও কর্মীদের সঙ্গে নিয়ে ভেঙে পড়া গাছ সরানোর কাজে হাত লাগান। রাস্তা দ্রুত পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার জন্য উদ্যোগ নেন তিনি।

এ বিষয়ে বিধায়ক শীতল কপাট বলেন,
“ঝড়ে অনেক জায়গায় গাছ ভেঙে রাস্তার ওপর পড়ে যায়। এতে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসী ও কর্মীদের নিয়ে গাছ সরানোর কাজ শুরু করি। মানুষের পাশে থাকা এবং তাদের সমস্যার দ্রুত সমাধান করা আমাদের দায়িত্ব। আগামী দিনেও মানুষের পাশে থেকে এইভাবেই কাজ করে যা