নিজস্ব পশ্চিম মেদিনীপুর :ভোটের প্রচারে ভিন্নধর্মী বার্তা দিতে মাঠে নামলেন ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট। রাজনগর অঞ্চলের ব্রজবিনোদ মন্দিরে পুজো দেওয়ার পর তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে যান।এদিন মন্দির দর্শনের পর এলাকার রাজমিস্ত্রি শ্রমিকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে দেখা যায় তাঁকে।

কিছু সময় তাঁদের সঙ্গে কাজ করে শ্রমজীবী মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি। এরপর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান এবং ভোটের সমর্থন চান।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচি বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। প্রচারের এই ভিন্নধর্মী উদ্যোগ এলাকায় নজর কেড়েছে।