নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : মকরামপুর কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু শীতল কপাটের, বাড়ি বাড়ি জনসংযোগে জোর আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ঘাটাল বিধানসভার সরবেড়িয়া ২ অঞ্চলে প্রচারে নামলেন বিজেপির মনোনীত প্রার্থী শীতল কপাট। এদিন মকরামপুর কালী মন্দিরে পুজো দিয়ে তিনি তাঁর দিনের কর্মসূচির সূচনা করেন।পুজো পর্ব শেষে স্থানীয় মানুষের আশীর্বাদ নিয়ে বাড়ি বাড়ি প্রচার ও জনসংযোগ শুরু করেন তিনি।

এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ লক্ষ্য করা যায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতেই এই বাড়ি বাড়ি প্রচারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচির মাধ্যমে প্রচার আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে দলীয় নেতৃত্ব।