চাষের জমিতে পাওয়ার টিলারের সাহায্য এ হাল করতে গিয়ে পোষাক জড়িয়ে পাওয়ার টিলারের ফলায় ক্ষতবিক্ষত হল দুটো পা , মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ কোমর পর্যন্ত। আহতের নাম শীতল মান্না বাড়ি ঘাটাল থানার রঘুনাথপুর দেওয়ান চকে। স্থানীয়রা উদ্ধার করে, ঘাটাল হাসপতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট।আহতের চিকিৎসার যেন কোনোও রকম ত্রুটি না হয় নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যাপার তদারকি করে।
বিধায়কের এহেন সাহায্যে অভিভূত এলাকার মানুষজন।