ঘাটালে প্রার্থী ঘোষণার পরই শীতল কপাটকে ঘিরে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস, শুরু প্রচার

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর ঘাটাল বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল। মনোনীত প্রার্থী হিসেবে শীতল কপাটের নাম ঘোষণার পরই তাঁকে ঘিরে উৎসাহে মাতোয়ারা হয়ে ওঠেন বিজেপি কর্মীরা।

প্রার্থী ঘোষণার পর এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন শীতল কপাট। এদিন স্লোগান দিতে দিতে মিছিলের মাধ্যমে এলাকায় প্রচার শুরু করেন দলীয় কর্মীরা। বিভিন্ন জায়গায় তাঁকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান সমর্থকরা এবং বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিজেপি নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে ঘাটাল বিধানসভা কেন্দ্রে জয়ের লক্ষ্য নিয়েই প্রচার শুরু করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর থেকেই কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *