ভোটের প্রচার বাদ দিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট ঘাটাল বিধানসভার বোয়ালা গ্ৰামে ক্ষতিগ্ৰস্থ আলু চাষীদের সাথে দেখা করলেন এবং ক্ষতিগ্ৰস্ত আলু চাষের জমি সরজমিনে ঘুরে দেখলেন। চাষীর হাত থেকে একসময় কোদাল নিয়ে নিজেই জমির আলু খুলে দেখলেন। এখনো মাঠে বিঘার পর বিঘা জমিতে আলু রয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। যেটুকু আলু এখনো রয়েছে জমিতে সেই আলু উদ্ধার করতে যে অর্থ ব্যায় হবে তা ঐ আলু বিক্রি করলে সেই অর্থ আসবে না।
কৃষকদের ক্ষতিগ্ৰস্থ কৃষকদের বক্তব্য এমনিতেই বিভিন্ন জায়গায় ঋণ নিয়ে আলু চাষ করা হয়েছে তার সাথে যেটুকু ফসল জমিতে রয়েছে সেটা উদ্ধার করতে আবার যেই অর্থ খরচ হবে সেটাও ঐ আলু বিক্রি করে সেই অর্থ আসবে না প্যাকেটের দাম তিন গুন বেশী তারপর মজুরী আছে। বর্তমান সরকার যাতে করে এই ক্ষতিগ্ৰস্থ কৃষকদের কথা চিন্তা করুক। তা না হলে ইচ্ছা মৃত্যুর অনুমতি দিক।