দিনভর প্রচারের পর নবগ্রাম হাটে সন্তোষী পূজায় অংশ, সাধারণ মানুষের সঙ্গে প্রসাদ গ্রহণ শীতল কপাটের

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :সোমবার ঘাটাল বিধানসভা জুড়ে দিনভর প্রচার চালানোর পর সন্ধ্যায় নবগ্রাম হাটে সন্তোষী পূজার অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপি প্রার্থী শীতল কপাট।পুজো উপলক্ষে এলাকায় উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন তিনি। এদিনের কর্মসূচিতে ধর্মীয় আবহের মধ্যেই জনসংযোগের এক ভিন্ন চিত্র দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের মতামত ও সমস্যার কথা শোনেন শীতল কপাট। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পুজো মণ্ডপ চত্বরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রচারের পাশাপাশি এই ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতেই এই উদ্যোগ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *